সেনুয়ায় আওয়ামী লীগের সভাপতিকে গ্রেফতার

 

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহবুব আলমকে রুহিয়া থানা পুলিশ গ্রেফতার করেছে। ২৫ জুলাই শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।


রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


গ্রেফতারকৃত মাহবুব আলম সেনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি ইসলামের ছোট ভাই এবং পীরগঞ্জ চন্দরিয়া ডিগ্রী কলেজের প্রভাষক। পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তার এলাকায় যথেষ্ট প্রভাব রয়েছে।


মাহবুব আলমের স্ত্রী মোছা বেলেজা আলম, যিনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, জানান, “আমার স্বামীকে রাতেই বাড়ি থেকে তুলে নিয়ে গেছে। আমরা এখনো জানতে পারছি না কেন তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আগে কখনো কোনো মামলা ছিল না।”



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url