ঠাকুরগাঁওয়ে ৩০ সনাতন নারীর বিএনপিতে যোগদান

 


আপেল মাহমুদ রুহিয়া (ঠাকুরগাঁও)


ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ায় সনাতন ধর্মাবলম্বী ৩০ জন নারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।


মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় উচ্ছ্বাস ও প্রতিশ্রুতির মধুর আবহে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

নারী নেতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির নতুন দিগন্ত

এই যোগদানকে শুধু একটি সাংগঠনিক প্রসার নয়, বরং নারী নেতৃত্ব ও সম্প্রদায়ভিত্তিক রাজনীতিতে নতুন মাত্রা হিসেবে দেখছেন স্থানীয় নেতারা। বক্তারা বলেন, "বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী। এই ঘটনাই তার প্রমাণ।"


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা মহিলা দলের সভানেত্রী রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুহিয়া থানা মহিলা দলের সম্পাদিকা পারুল বেগম, সাংগঠনিক সম্পাদিকা জেসমিন আক্তার।


স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন, রুহিয়া ইউনিয়ন বিএনপির ৮ নম্বর গুদামপাড়া ওয়ার্ডের সভানেত্রী আদরি রানী, সাধারণ সম্পাদিকা রনজনা রানী, সাংগঠনিক নেত্রী দিনজলী রানী, নেপালী রানী, সুরবালা প্রমুখ।


সভায় সভাপতিত্ব করেন রুহিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী রাখসানা হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন মহিলা দলের সম্পাদিকা শেফালী বেগম, সাংগঠনিক সম্পাদিকা শেফালী আক্তার।


প্রধান অতিথি সভানেত্রী রহিমা খাতুন বলেন, এই যোগদান শুধু একটি সাংগঠনিক কার্যক্রম নয়, বরং এটি একটি বার্তা। বিএনপি একটি ধর্মনিরপেক্ষ, নারীবান্ধব ও গণমুখী রাজনৈতিক দল।
Previous Post
No Comment
Add Comment
comment url