রুহিয়ায় বর্ষবরণে বাঁধ ভাঙা উচ্ছ্বাস, শোভাযাত্রা
![]() |
| ছবিঃ প্রতিদিনের চিত্র |
ঠাকুরগাঁও সদরের রুহিয়া বৈশাখী মেলা কমিটির উদ্যোগে নববর্ষের অসাম্প্রদায়িক উৎসব পালনের সূচনা হলো।
সোমবার বৈশাখের পয়লা দিন। হুসেইন মহম্মদ এরশাদের আমলে বাংলা ক্যালেন্ডারকে ইংরেজির সঙ্গে সমন্বিত করায় ফি বছর এপ্রিলের ১৪ তারিখেই বৈশাখ কড়া নাড়াদেয়।
![]() |
| ছবিঃ প্রতিদিনের চিত্র |
আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলব, যেখানে বৈষম্য থাকবে না, মানুষে মানুষে থাকবে না ভেদাভেদ, থাকবে না ধর্মে-ধর্মে বিভেদ। সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আসুন বাংলাদেশকে বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠিত করি।
রুহিয়া এ দিন মেতে উঠেছে বাংলা নববর্ষের আবাহনে। লাল-সাদা শাড়ি পরা মেয়েদের ঢল, মাথায় ফুলের মুকুট। ছেলেদের পরনে পাঞ্জাবি-পাজামা। শিশুরা উড়ে বেড়াচ্ছে রমনার খোলা


