১২ দিনেও হাউজফুল ‘বরবাদ’, টিকিট না পেয়ে ক্ষোভে দর্শকরা
গত শুক্রবার শুধু স্টার সিনেপ্লেক্সে ছবিটির ৩৭টি শো প্রদর্শিত হয়, প্রতিটিই ছিল হাউজফুল। ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো এবং দেশের বিভিন্ন সিঙ্গেল স্ক্রিনে ৪৪০টিরও বেশি শো প্রদর্শিত হয়েছে ‘বরবাদ’-এর, যেগুলোতেও দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
টিকিট পাচ্ছেন না দর্শক, বন্ধ অনলাইন বুকিংও
দর্শকদের অভিযোগ—শতাধিক শো চলার পরও মিলছে না টিকিট। অনলাইন প্ল্যাটফর্মেও অগ্রিম টিকিট কেনার সুযোগ নেই। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে ব্যাপক আলোচনা।ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে বলেন,
“সিনেপ্লেক্সে দর্শক টিকিটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্স বিষয়টি জানে, কিন্তু চাহিদা অনুযায়ী শো বাড়ানো হচ্ছে না।”
“দর্শকের চাহিদা থাকলে আমরা কম দর্শক পাওয়া সিনেমার শো বাতিল করে বেশি চাহিদাসম্পন্ন সিনেমার শো বাড়িয়ে দিই। প্রয়োজনে হলিউড সিনেমার শোও কমানো হয়।”
তিনি আরও বলেন,
“সব সিনেমারই বেশি শো-র চাহিদা থাকে। তবে আমরা নির্ধারিত ব্যবসায়িক নীতির বাইরে যেতে পারি না। ট্রান্সপারেন্সি ও ব্যবসায়িক দিক থেকে সিনেপ্লেক্স সর্বাধিক সাফল্য দিয়ে থাকে।”
এই সিনেমার মাধ্যমে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনায় তাদের যাত্রা শুরু করছে।
“সিনেপ্লেক্সে দর্শক টিকিটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। এটা নিয়ে লেখালিখি হচ্ছে। সিনেপ্লেক্স বিষয়টি জানে, কিন্তু চাহিদা অনুযায়ী শো বাড়ানো হচ্ছে না।”
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ বলছে ‘ব্যবসায়িক পলিসি’
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদ বলেন,“দর্শকের চাহিদা থাকলে আমরা কম দর্শক পাওয়া সিনেমার শো বাতিল করে বেশি চাহিদাসম্পন্ন সিনেমার শো বাড়িয়ে দিই। প্রয়োজনে হলিউড সিনেমার শোও কমানো হয়।”
তিনি আরও বলেন,
“সব সিনেমারই বেশি শো-র চাহিদা থাকে। তবে আমরা নির্ধারিত ব্যবসায়িক নীতির বাইরে যেতে পারি না। ট্রান্সপারেন্সি ও ব্যবসায়িক দিক থেকে সিনেপ্লেক্স সর্বাধিক সাফল্য দিয়ে থাকে।”
আন্তর্জাতিক মুক্তির অপেক্ষায় ‘বরবাদ’
দেশে সাড়া ফেলার পর, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। শুরুতে বেছে নেওয়া হয়েছে সেসব অঞ্চল, যেখানে প্রবাসী বাংলাদেশিদের সংখ্যা বেশি।এই সিনেমার মাধ্যমে শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’ আন্তর্জাতিক চলচ্চিত্র পরিবেশনায় তাদের যাত্রা শুরু করছে।