এলো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম, নাম আপ বাংলাদেশ , New political platform, Nam Up Bangladesh, has arrived

জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদের নেতৃত্বে গঠিত হওয়া নতুন প্ল্যাটফর্মের নাম দেওয়া হয়েছে ইউনাইটেড পিপল'স বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিজের ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে আলী আহসান জুনায়েদ জানান, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে গঠিত হতে যাওয়া আসন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নাম আমরা ঠিক করেছি ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বলতে আমরা সুনির্দিষ্টভাবে কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, যেটি বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের আপামর ছাত্রজনতাকে নিয়ে প্ল্যাটফর্মটি এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

জুনায়েদ বলেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এ প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url