যমুনা সেতুর দুই প্রান্তে থানার নাম পরিবর্তন , Names of police stations at both ends of Jamuna Bridge changed

যমুনা সেতুর দুই প্রান্তে অবস্থিত দুই থানার নাম পরিবর্তন করেছে সরকার। 

মঙ্গলবার (৮ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পরিবর্তন করা দুই থানা হলো-

টাঙ্গাইল জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পূর্ব থানা’। এছাড়া সিরাজগঞ্জ জেলা পুলিশের অধীন বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘যমুনা সেতু পশ্চিম থানা’। এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে সরকার। বঙ্গবন্ধু সেতুর আনুষ্ঠানিক নাম রাখা হয় ‘যমুনা সেতু’।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url