লন্ডনে খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু করেছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে, উনার ডাক্তাররা বাসায় উনাকে দেখতে যাবেন।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বুধবার থেকে ম্যাডামের ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা’ শুরু হয়েছে। আগামী চারদিন উনার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হবে। কিছু পরীক্ষার জন্য হয়তো উনাকে লন্ডনে ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। আগামী কয়েকটি দিন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা আছে যা চিকিৎসকদের পরামর্শক্রমে করা হচ্ছে।’


কবে দেশে ফিরতে পারেন জানতে চাইলে ডা. জাহিদ বলেন, ‘যেসব পরীক্ষা করার নির্দেশনা আছে, সেগুলোর রিপোর্ট পর্যালোচনা করে এখানকার চিকিৎসকরা সিদ্ধান্ত জানাবেন… কত দ্রুত উনি ছুটি দেয়ার মতো অবস্থায় যেতে পারবেন।’


বিএনপি চেয়ারপারসন লন্ডনের ডেভনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’র বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url