রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে ভাইস-চ্যান্সেলর দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার
ডেস্ক নিউজ : ঠাকুরগাঁও সদরের রুহিয়া ডিগ্রি কলেজে পরিদর্শন করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর প্রতিনিধি ভাইস-চ্যান্সেলর দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার।
শনিবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনে যান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত রেজিস্ট্রার ও সচিব-২, নজরুল ইসলাম।
পরিচালক ও সচিব আমিনুল আক্তার কলেজ ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থার খোঁজখবর নেন। পরিচালক ও সচিবের রুহিয়া ডিগ্রি কলেজ পরিদর্শনের বিষয়টি ইতিবাচক এবং অনুপ্রেরণামূলক বলছেন কলেজ এডহক কমিটির সভাপতি আনসারুল হক।
ভাইস-চ্যান্সেলর দপ্তরের পরিচালক ও সচিব আমিনুল আক্তার রুহিয়া ডিগ্রি কলেজে আসলে তাকে ফুলের তরা দিয়ে বরন করেন কলেজ কর্তৃপক্ষ। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, রুহিয়া ডিগ্রী কলেজ প্লাটুন তাকে গার্ড অফ অনার্স প্রদান করে। পরে, কলেজ সভাকক্ষে শিক্ষক ও এডহক কমিটির সদস্যের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

![]() |
| ছবি : প্রতিদিনের চিত্র |
মতবিনিময় সভায় রুহিয়া ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনার্স বাংলা, ইংরেজি, অর্থনীতি কোর্স বৃদ্ধি, প্রিভিয়াস কোর্স-মাস্টার্স কোর্স চালু করণ, ডিগ্রি (পাস কোর্স) মনোবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিদ্যা, সমাজবিজ্ঞান, ইসলামের ইতিহাস, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি, পরিসংখ্যান, সমাজকর্ম ও সার্টিফিকেট কোর্স চালু করণ শিক্ষকদের পদোন্নতি, অনার্স শিক্ষকদের এম.পি.ও ভূক্তিসহ বিভিন্ন দাবি দাওয়া পেশ করা হয়।
পরিচালক ও সচিব আমিনুল আক্তার বলেন, ৭২ সালে প্রতিষ্ঠিত রুহিয়া ডিগ্রী কলেজ সরকারি হোক আপনাদের প্রাণের দাবিটি সর্বোচ্চ জায়গায় উপস্থাপন করা হবে।
কলেজ এডহক কমিটির সভাপতি আনসারুল হক তার বক্তব্যে, অত্যন্ত অঞ্চলের একটি কলেজ পরিদর্শনে আসবার জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।