পদ হারালেন রোকেয়া প্রাচী

 

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহসভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অভিনেত্রী রোকেয়া প্রাচীকে। শৃঙ্খলাভঙ্গের দায়ে তার বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সোমবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সংগঠনটির সভাপতি সাজ্জাদ হোসেন দোদুল ও যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বাবলু।


অব্যাহতি দেওয়ার কারণ জানতে চাইলে দোদুল জানান, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে বিষয়টি। এখনই এ বিষয়ে বিস্তারিত জানানো যাচ্ছে না। তবে সংগঠনে অভিনেত্রীর সাধারণ সদস্যপদ থাকবে।


সংগঠন থেকে অব্যাহতির বিষয়ে কিছু জানানো হয়েছে কি না, তা জানতে রোকেয়া প্রাচীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে গণমাধ্যম। তবে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।


গত জুনে বনানী ক্লাবে অনুষ্ঠিত হয় টেলিপ্যাবের দ্বি-বার্ষিক সম্মেলন। এতে ২০২৪-২৬ মেয়াদে আদনান-দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষিত হয়। কমিটির সহসভাপতির দায়িত্বে ছিলেন রোকেয়া প্রাচী।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসন ফেনী-৩ থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। তবে দল থেকে মনোনয়ন পাননি তিনি। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এই অভিনেত্রী। দলের বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকাও পালন করে আসছেন তিনি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url